×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ১৫৬ বার পঠিত
এইচ.এম.সবুজ, (চকরিয়া)কক্সবাজার ;

চকরিয়া উপজেলা কাকারা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি  জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে ১০ অক্টোবর (জুমাবার)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জুবাইদুল হক।

 বক্তব্যে অধ্যক্ষ জুবাইদুল হক বলেন, যুবসমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। এমন আয়োজনে অংশগ্রহণ যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখে। কাকারা স্টুডেন্ট ফোরাম এই মহৎ উদ্যোগ গ্রহণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে,তা অত্যন্ত প্রশংসনীয়।

প্রীতি ম্যাচে অংশ নেয় কাকারা এলাকার স্থানীয় তরুণদের দুটি দল। খেলার শুরু থেকেই দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ। খেলাটি ছিল সৌহার্দ্যপূর্ণ এবং প্রতিযোগিতামূলক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, এবং কাকারা স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিত করা হবে।

এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধন, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat