×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ১৬৬ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
দরিদ্র সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করেছে আত্মনির্ভরশীল ঋণদানকারী বেসরকারি সংস্থা আশা। সংস্থাটির পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 

(২৭ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাতে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে ৪ শত ৫০ টি কম্বল হস্তান্তর করে আশা’র কর্মকর্তারা।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, সিনিয়র সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দবির উদ্দিন, আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলুল হক, সিনিয়র রিজিওনাল ম্যানেজার প্রতাপ কুমার দাস, সিনিয়র অডিটর মোঃ জলিল সরদার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, এমএসএমই ম্যানেজার বিদ্যুৎ কুমার রাহা, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জামাল ঠাকুর, শিখা দত্ত প্রমুখ। 

আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক জানান, প্রতিবছরের  মতো এই বছরও আশা সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের নিকট  কম্বল হস্তান্তর করা হয়েছে। আশাকরি শীতার্তদের কিছুটা হলেও শীতের কষ্ট লাঘব হবে। সামাজিক কর্মসুচির অংশ হিসেবে আমরা এবারও জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪ শত ৫০ টি কম্বল হস্তান্তর করি। যাহা শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat