×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২২৫ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন ( খুলনা ) 
পুলিশের তৎপরতার কারণে অভিনব পন্থা অবলম্বন করছে স্বর্ণ পাচারকারীরা। পেটে বা পায়ু পথে নয় এবার কোমরের বেল্টের সোনার বকলেসসহ পুলিশের হাতে গ্রেপ্তার হল দু’পাচারকারী। সোমবার সকালে নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া মোড় থেকে আনুমানিক ৫০ ভরি সোনাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দু’পাচারকারী হল, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মহব্বত পাড়া এলাকার বাবলু ধর (৩৮) ও চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার বাণিকপাড়া এলাকার রতন মানিকের ছেলে নয়ন মানিক (২৬)।

দু’পাচারকারীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান। তিনি দৈনিক অভয়নগর কে  বলেন, সকাল ৮ টার দিকে ইমাদ পরিবহনের একটি গাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। এর আগে আামাদের কাছে তথ্য ছিল ওই পরিবহনে দু’জন যাত্রী স্বর্ণ পাচারের জন্য সাতক্ষীরা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোষ্ট বসাই। যথা সময়ে ইমাদ পরিবহণের ওই গাড়িটি সাচিবুনিয়ায় পৌঁছালে দাড়ানোর সিগনাল দিলে গাড়িটি দাড়িয়ে যায়। আমরা যাত্রীদের তল্লাশি করতে থাকি। এক সময় দু’জন যাত্রীর আচরণ সন্দেহ হলে গাড়ি থেকে নামিয়ে তাদের জিজ্ঞাসা করি। স্বর্ণের বারের ব্যাপারে তারা অস্বীকার করে। একপর্যায়ে এক্সরে করার কথা বললে স্বীকার করে তাদের কাছে স্বর্ণ আছে।

তিনি বলেন, এবার তারা পেটে নয়। পাচারের জন্য তারা নতুন নতুন কৌশল অবলম্বন করেছে। নিজেরা সোনা গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করে। যেন কেউ বুঝতে না পারে। আবার ওই বকলেসের ওপর তারা রুপার রংয়ের আবরণ করে দেয়।

তিনি বলেন, তাদের দু’জনের কাছ থেকে দু’টি সোনার বকলেস ও একজনের কাছ থেকে একটি ব্রেসলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat