×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ২০৭ বার পঠিত
মোঃ নাজম আহমেদ( রানা) গাইবান্ধা
টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার এই স্লোগান কে সামনে রেখে ইন্ডাষ্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF)গাইবান্ধা জেলা শাখার আয়োজন দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১০ টায় শহরের মধ্যপাড়া এমএন কনভেনশন হল রুমে এই দ্বি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একে এম হেদায়েতুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন আই. বি. ডব্লিউ.এফের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, রংপুর দিনাজপুর অঞ্চলের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, রংপুর জোনের সেক্রেটারী মোঃ জিল্লুর রহমান, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লতিফ হক্কানী, ইসলামী ব্যাংক গাইবান্ধা এস এ ভিপি শাখা প্রধান মোঃ রাশেদুল করিম। এছাড়াও ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলার ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন  
ইচ্ছা শক্তি থাকলে যেকোনো ব্যবসায় অতিদ্রুত সফলতা অর্জন করা যায়। এজন্য দরকার কঠিন পরিশ্রম।বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্যোগক্তা তৈরির আহ্বান জানান ব্যবসায়ীদের প্রতি। পরে আমন্ত্রণত্রিত অতিথিদের কে  ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে  সম্মাননা স্বারক প্রদান করা হয়। সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat