×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১৩৩ বার পঠিত

রিপোর্টঃ মাহাবুবুল ইসলাম আবির 


রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে ২১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। খাইরুননেছা লিপি (৪৪) ও ২। আব্দুর রহিম (৫৪)।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২১ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারির দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যশোর জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat