×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ১৮৩ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে। ভারতের এত জ্বলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকাকালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে।
ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এছাড়া আমাদের সহকারী হাইকমিশনে যে তিরস্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, 
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়।
এসময় বিএনপির এ নেতা আরও বলেন, তারা এখন চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাদের উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এ চিন্তা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ফ্লাই করতে হয়েছে- যে দাদা আমি নামতেছি, আমারে জায়গা দাও। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের নামে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না।
মিছিলটি নগরের কেন্দ্রস্থল কান্দিরপাড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat