×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ২২৫ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী প্রতিনিধি 

মাদক সেবনে বাঁধা দেয়ায় আমতলী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবকন্ঠ পত্রিকার আমতলী প্রতিনিধি এইচএম কাওসার মাদবরকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইমরান বরগুনা চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ রাকিব হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  
জানাগেছে, আমতলী উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস ও রহমান হাওলাদারসহ ৬—৭ জন কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়রা বারণ করলেও তারা তা মানছেন না। গত ২১ অক্টোবর সন্ধ্যায় ওই বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা মাদকসেবন করছিল। ওই সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচএম কাওসার মাদবর বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয় মাদবসেবী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা সাংবাদিক এইচএম কাওসার মাদবরকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর রাতে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাসকে প্রধান আসামী করে চারজনের নামে আমতলী থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার এ মামলার প্রধান আসামী ইমরান বিশ্বাস বরগুনা চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ রাকিব হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
বাদী পক্ষের আইনজীবি অ্যাড. মাহবুবুল আলম বলেন, প্রধান আসামী ইমরান বিশ্বাসের জামিন আবেদন না মঞ্জুর করে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat