×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-০১
  • ৫৯৭ বার পঠিত

স্বাধীনবাংলা, বিনোদন ডেস্কঃ

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের ৪৭তম জন্মদিন আজ।  ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা কৃষ্ণরাজ রাই একজন অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই একজন লেখিকা। ১৯৯৪ সালে তিনি ভারতের প্রতিযোগী হিসেবে মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হোন।


১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই বছর ববি দেওলের বিপরীতে অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একে একে অভিনয় করেছেন জিন্স, তাল, দেবদাস, মোহাব্বাতে, হাম দিল দে চুকে সনমের মতো হিট ছবিতে। অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের চোখের বালি ও রেইনকোটেও। দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারসহ জিতে নিয়েছেন অসংখ্য সম্মাননা। 


ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও। ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের পর থেকে পর্দায় নিয়মিত না এলেও দর্শকের কাছে একই রকম জনপ্রিয় ঐশ্বরিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat