×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৩৮ বার পঠিত
কলকাতার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিযোগ জমা পড়েছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে, বেশ কয়েকজন প্রবীণ নাগরিক ইডির দপ্তরে হাজির হয়েছিলেন।

সেখানেই নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 
নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তার সংস্থা ৪২৯ জনের কাছ থেকে পাঁচ লাখ ৫৫ হাজার রুপি করে নিয়েছিল তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়ার নাম করে। যদিও প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি।

সে সময় নাকি নুসরাতের সংস্থা দাবি করেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে।

তিন বছরের মধ্যেই ফ্ল্যাটগুলো হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 
অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স সেভেন সেন্স ইনফাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে পাঁচ লাখ ৫৫ হাজার রুপি করে দিয়েছিলেন এই ৪২৯ জন ফ্ল্যাটপ্রত্যাশী। সে বাবদ মোট ২৪ কোটি টাকা তোলা হয়েছিল সংস্থার তরফে।

অভিযোগ, এই সংস্থাটি নুসরাতের।

পাশাপাশি রাকেশ সিং নামে আরো একজন ডিরেক্টর আছেন এই সংস্থার। এই সংস্থা নাকি ৪২৯ জনকে বলেছিল, ৫০০ কাঠা জমি কিনে সেখানে নির্মাণ করা হবে ফ্ল্যাট।
সময়মতো ফ্ল্যাট না পেয়ে প্রতারিতরা অভিযোগ দায়ের করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এ নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। তবে তারা না ফ্ল্যাটের মুখ দেখেছেন, না ফেরত পেয়েছেন সেই অর্থ।

শেষ পর্যন্ত তাই ইডির কাছে এ নিয়ে নালিশ করেছেন তারা। তাদের দাবি, এই মামলায় আলিপুর আদালতের তরফে একাধিকবার তলব করা হয় নুসরাতকে।
এদিকে অভিযোগ, নুসরাতের বিরুদ্ধে হওয়া এই মামলা তুলে নেয়ার জন্য নাকি অভিযোগকারীদের ওপর প্রশাসনিক স্তর থেকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে, অভিযোগকারীদের থেকে টাকা নিয়ে তা দিয়ে এভিনিউতে ফ্ল্যাট কিনেছেন নুসরাত নিজে। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন প্রতারিত ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat