×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ১৬৮ বার পঠিত
মোঃ রুবেল হোসেন, বাউফল উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে বহিরাগত কিশোর গ্যাং হামলায় চালিয়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত দুই শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন। ছুরিকাঘাতে আহতরা হলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, রোববার (১৫ ডিসেম্বর) কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠান হয়েছিলো। সেখানে বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্য আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আলভি ও রিশাদের নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

এ বিষয়ে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের  অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ইভটিজিং এর বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি। প্রতিবাদ করায় অভিযুক্ত বহিরাগতরা কলেজে প্রবেশ করে আমাদের দুজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রতীক কুমার কুন্ডু মহোদয়ের সাথে আলোচনা চলছে, তার পরামর্শ মোতাবেক বিকেলে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনা জানার পরে পুলিশ কলেজ পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat