×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ১৬৭ বার পঠিত
এ,কে,এম আসাদুজ্জামান রানা, পঞ্চগড় জেলা প্রতিনিধি: 
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় মহানন্দা নদীতে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় পাথর উত্তোলনের সময় সীমান্ত নদী মহানন্দার বাংলাদেশ অংশে এই অস্ত্র উদ্ধার করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বাংলাবান্ধা ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় শ্রমিকদের জালে গুলিসহ পুরাতন অস্ত্রটি উঠে আসে। খবর পঞ্চগড় ১৮ বিজিবির গোয়ালগছ ক্যাম্পের টহলরত সদস্যরা অস্ত্রটি গুলিসহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আমরা একটি অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। অস্ত্রটির লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারনে কোন লেখা বুঝা যাচ্ছে না। পরিত্যক্ত অস্ত্রটি কোন সময়ের তাও বলা মুশকিল। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat