×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৩
  • ২৫২ বার পঠিত
জাহিদ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 
কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে দলের পরীক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ গোলাম মোস্তফা কে আহ্বায়ক এবং সোহেল হোসনাইন কায়কোবাদ কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গঠিত এই কমিটিতে যুগ্ম আহবায়ক ১ নং- মো: শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক ২ মো: হাসিবুর রহমান হাসিব,  সদস্য হিসেবে জনাব তাসভির উল ইসলাম কে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। গোলাম মোস্তফা তার দক্ষ নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করে আসছেন। অন্যদিকে, সোহেল হোসনাইন কায়কোবাদ তার সাংগঠনিক দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, তারা দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কুড়িগ্রামের প্রতিটি ইউনিটে দলের কার্যক্রম আরও জোরদার করার জন্য দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোলাম মোস্তফা ও সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বাধীন এই কমিটির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তারা কুড়িগ্রামে দলের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat