মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর মান্দায় কাবিখা-কাবিটা প্রকল্পের মাধ্যমে কাজ বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামের উন্নয়নের চিত্র। গ্রামীণ জনপদের উন্নয়ন এবং হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন মাধ্যমে গ্রামীন অবকাঠামো মেরামত সংস্কার ও উন্নয়ন করা হয়। গ্রামীণ এলাকার রাস্তাঘাট নির্মাণ, মেরামত, কালভার্ট তৈরি, সেচ নালা খনন এবং বাঁধ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। সেই সাথে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামীন অবহেলিত রাস্তা গুলো চিহ্নিত করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংস্কার ও উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সাধিত হয়েছে। গ্রামীণ জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে হলে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরি ধারাবাহিকতায় ২৫-২৬ অর্থবছরের কাবিখা-কাবিটা প্রকল্পের মাধ্যমে ১৪ টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। আবার কিছু কাজ চলমান রয়েছে। এই সকল প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে সুফল পাবে জনগণ। সারেজমিনে গিয়ে দেখা যায়, পরানপুর ভারশোঁ, ভালাইন গণেশ পুর সহ বিভিন্ন ইউনিয়নে প্রকল্পের কর্মসূচি কাজ সম্পন্ন হয়েছে । চকরামাকান্ত গ্রামের পাকা রাস্তাতে আব্বাসের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার কাজ সমাপ্ত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দকে বেহাল দশায় ছিল। ওই গ্রামের স্থানীয় বাসিন্দা আল মামুন, আলমগীর, জহিরুল জানান, এই প্রকল্পের মাধ্যমে মাটি কেটে রাস্তাটি সংস্কার করায় চলাচলের অনেক সুবিধা হয়েছে। একই ইউনিয়নের বনগ্রাম দুলালের বাড়ি হতে আতাউরের পর্যন্ত রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। ইউপি সদস্য শ্রী বিষ্ণু জানান, প্রকল্প স্যারের নির্দেশনা অনুযায়ী কাজগুলো সঠিকভাবে করা হচ্ছে। ইউপি সদস্য তানজিলা জানান, লোকজন না থাকায় কাজ কিছুদিন বন্ধ ছিল এখন আবার কাজ শুরু করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে নিয়ম মেনে কাজগুলো সমাপ্ত করা হবে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মান্দা উপজেলায় ইতিমধ্যে ৬০টি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। এতে সুবিধা ভোগ করছে জনগণ। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে প্রকল্পের তথ্যসম্বলিত সাইনবোর্ড ব্যবহার ও নেম ফলক বাধ্যতামূলক করা হয়েছে। যা ইতিপূর্বে কোন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের সভাপতিগণ সাইনবোর্ড ব্যবহার করতেন না।
একটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যাতে করে স্থানীয় জনগণ প্রকল্পের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন। এজন্যই মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে কর্মসূচির আওতায় জনগুরুত্বপূর্ণ স্থানে জনস্বার্থে ধারাবাহিকভাবে প্রকল্প প্রদান ও বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, ইতি মধ্যেই কাবিখা-কাবিটা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধার্থে রাস্তাঘাট, ইটসলিং, এইচবিবি করণ কালভার্ট, সিসি ঢালাই এর মাধ্যমে বেশ কিছু কাজ সংস্কার ও উন্নয়ন সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পে যেহেতু আমাদের অফিস পর্যায়ের প্রত্যয়ন পত্রের মাধ্যমে শতভাগ কার্যক্রম গুলো দেখে বিল প্রদান করা হয়। এছাড়াও চেয়ারম্যান ইউপি সদস্যগণ দেখভাল করেন এতে করে কাজের গুণগত মান নিশ্চিত করতে সুবিধা হয়।
এ জাতীয় আরো খবর..