×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১০৯ বার পঠিত

এ,কে,এম আসাদুজ্জামান রানা

‎পঞ্চগড় জেলা প্রতিনিধি:


‎পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে জনতার সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন।

‎মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা রিনা আক্তার (৪৫) নিহত হন। তার স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

‎দুর্ঘটনার পর উত্তেজিত জনতা অবৈধ স্পিড ব্রেকার অপসারণসহ নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা উত্তেজনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জনতার মাঝে প্রবেশ করে শান্তনা দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

‎ঘটনার পর জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। পঞ্চগড়বাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে তাতে আমি অভিভূত। আমি আশ্বস্ত করেছি সমস্যার সমাধান হবে। তারা এক সেকেন্ড দেরি না করে সড়ক ছেড়ে দিয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নীলফামারী জেলার হলেও পঞ্চগড়ে অতিরিক্ত দায়িত্বে আছেন। তাকে বিকেলে দেখা করতে ডেকেছি। রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছে এটি দ্রুত শেষ করার নির্দেশ দেবো। যদি রাস্তায় বিজিবির কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রয়োজনীয় অংশ সরিয়ে রাস্তাটি প্রশস্ত করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে সড়কে বালু ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং ভবিষ্যতে তা আরও কঠোর করা হবে।

সড়ক ব্যবহারকারীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মোটরসাইকেল চালকদের অনুরোধ করবো গতি নিয়ন্ত্রণে রাখবেন। রাস্তার দুপাশের বালু দ্রুত অপসারণ করা হবে। আমাকে একটু সময় দিন, আমি আপনাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বদ্ধপরিকর।

‎এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat