×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৬
  • ১৮৫ বার পঠিত
মো দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার আশাশুনি উপজোলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনে পুড়ে দুই লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৪ শে ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। হিজলিয়া গ্রামের গাজী বাড়ির ময়না খাতুন (৬০)  ঘটনার রাতে কেরোসিন বাতি (ল্যাম্পো) জ্বালিয়ে ঘরের খাটের কিনারে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। পিছন তাকিয়ে দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। তার চিৎকারে পাশের লোকজন জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তার ও পাশের আরেকটি ঘর এবং ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে ময়নার পাশাপাশি রাফেজা খাতুনের ঘরসহ দুই শতাধিক হাঁস মুরগি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মসজিদের মাইকে আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat