×
সদ্য প্রাপ্ত:
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ১৬৯ বার পঠিত
সুজন মাহমুদ 
রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি৷ 

পটুয়াখালীর রাঙ্গাবালীর সমুদ্রগামী জেলেরা অভিযোগ তুলেছেন, সাগরে ট্রলিং বোটের মাধ্যমে নিষিদ্ধ ছোট ফাঁসের জাল ব্যবহার করায় মাছের পোনা ধ্বংস হচ্ছে। এর ফলে মাছের উৎপাদন হ্রাস পাওয়ায় সাধারণ জেলেরা মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের আগুনমুখা নদীর তীরে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় সমুদ্রগামী শতাধিক জেলে অংশ নেন।

জেলেরা জানান, ট্রলিং বোট দিয়ে অবৈধ জাল ব্যবহার করায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা মারা যাচ্ছে। এতে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে, যা সমুদ্রের মাছের ঘাটতির অন্যতম কারণ।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেদের একজন বলেন, “আমরা সারাদিন মাছ ধরার পরও পর্যাপ্ত মাছ পাই না। ট্রলিং বোটের কারণে আমাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আমাদের অবস্থা আরও খারাপ হবে।”

জেলেরা দাবি করেছেন, অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat