×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ১৮১ বার পঠিত
এম মোহাম্মদ ওমর।বাগেরহাটের শরনখোলা উপজেলার মীর বনি আমীন (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের অভিযানের সময় হামলার শিকার হয়েছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে বানিয়াখালী গ্রামের হারুনের বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।

আটক মীর বনি আমীন শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো: হারুন আর রশিদের ছেলে। পুলিশের দাবি, তিনি রাজধানীর মীরপুর থানা ছাত্রলীগের সভাপতি। এখানে আত্মগোপনে ছিলেন, তার কাছে অনেক লোকজন যাওয়া আসা করতেন।

আহতরা হচ্ছেন: মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, ওসির দেহরক্ষী কনস্টেবল মো. শাহীন খান ও এএসআই রবিউল ইসলাম।

আহতরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ছাত্রলীগ নেতা মীর বনি আমীন হারুনের বাড়ির ছাদে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য আমরা অভিযানে যাই। কিছু বুঝে ওঠার আগে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার দুই সহকর্মী আহত হই। পরে আমরা ছাত্রলীগ নেতা মীর বনি আমীনকে আটক করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, এই ঘটনায় আটক মীর বনি আমিনসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের পর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আটক মীর বনি আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat