×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২০১ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পাইকুড়া এআর পি উচ্চ  বিদ্যালয়  মাঠে  এ সমাবেশের আয়োজন করা হয়।  সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন মকুলের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদের  সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে  বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের  কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, 
বিএনপি নেতা মিজানুর রহমান মিজান,

সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম মাস্টার, ৮ ওয়ার্ড বিএনপির সভাপতি আতিউর রহমান, সদর ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য আসাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  উল্লখ্য, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।  

সমাবেশে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে কৃষি উন্নয়ন এবং কৃষকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat