×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২০-১১-০৬
  • ৩১৪ বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ

শেখ হাসিনা ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় শাবান মাহমুদ শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্যে তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ সংগ্রামের সময় বাংলাদেশের সার্বিক সহায়তাসহ ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর দুই সন্তানকে আশ্রয় দিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে ভারত। এ কারণে ভারতের প্রতিচির কৃতজ্ঞ বাংলাদেশের মানুষ।

রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মো.জোবায়ের হোসেনের সভপতিত্বে শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো.হুমায়ুন কবির, বিএফইউজে যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলীশুভ, বেনাপোল পৌর মেয়র আশ্রাফুল আলম লিটন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান, পটুয়াখালী জার্নালিষ্ট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক সাইখুলই সলাম উজ্জ¦ল, রাঙ্গাবালী সরকারী কলেজের অধ্যক্ষ তারিকুল হাসান সোহাগ, রাঙ্গাবালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভা-পতি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের ২৫ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রথম ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মিলন মেলাহয় রাঙ্গাবালীতে। এ কারণে গোটা উপজেলা জুড়ে উৎসব ও উদ্দীপনা বিরাজ করে। সাংবাদিক নেতাদের শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় সাংবাদিক, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও রাঙ্গাবালীবাসী নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

বিশেষ অতিথির বক্তব্যে বেনাপোল পৌর মেয়র আশ্রাফুল আলম লিটন বলেন, ৭৫ এরপরে দেশে শেখ হাসিনার আগমন ছিল জাতির জন্য আর্শিবাদ। তার আগমন হয়েছে বলেই বাংলাদেশ আজ উন্নত দেশ। তার বাবার রেখে যাওয়া সাড়ে ৭ কোটি বাঙালীর কথা চিন্তা করে শেখ হাসিনা সেদিন দেশে ফিরেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat