×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২০২ বার পঠিত
জাহিদ খান(কুড়িগ্রাম প্রতিনিধি)

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব সুখাতী চাকেরকুটি (ব্যাপারীটারী) গ্রামে এক অলৌকিক ঘটনা ঘটেছে। ৩০ ডিসেম্বর দুপুরে আমিনুর ইসলাম ও জান্নাতুল বেগমের সাত মাস বয়সী কন্যাশিশু আদিফা খাতুন নিখোঁজ হয়।

পরিবার সূত্রে জানা যায়, আদিফাকে ঘরের খাটে মশারির নিচে ঘুমিয়ে রেখে মা জান্নাতুল বেগম বড় মেয়ে আসফিয়া খাতুনকে গোসল করাতে ব্যস্ত ছিলেন। হঠাৎ খাট থেকে আদিফার কান্নার শব্দ বন্ধ হয়ে গেলে মা দৌড়ে এসে দেখেন, মশারি ঠিকঠাক আছে কিন্তু বিছানায় আদিফা নেই।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশুটির বাবা আমিনুর ইসলাম জানান, তাদের বাড়িতে মাঝে মাঝে অলৌকিকভাবে আগুন লাগার ঘটনা ঘটে। কখনো ট্রাংকের ভেতরে রাখা কাপড়ে, কখনো ঘরের দেয়ালে বা চেয়ারে আগুন ধরে যায়, যার কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অলৌকিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat