×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৮০ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের সোনারগাঁ অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীনসহ মোট ৬ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার  সাদিপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে এ  ঘটনা ঘটে।


এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের মিরেরটেক, মৈষটেক, নয়াপুর বাজারসহ অত্র এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

তিনি আরও বলেন, অভিযানে মৈষটেক এলাকার প্রায় সাড়ে ২৫০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয় এবং ২‍‍`শ বাড়ির প্রায় ২৫০ আবাসিক চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়। পরে মিরেরটেক বাজারে অভিযান পরিচালনা করতে গেলে এলাকার প্রায় ৫০/৬০ জনের স্থানীয় একটি দল লাঠিসোঁটা, লোহার পাইপসহ অতর্কিত হামলা করে ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর হন। এছাড়াও অফিস সহকারী খইয়ম বেপারী, গ্যাস বিচ্ছিন্নকারী টিমের ইব্রাহিমসহ ২ জন শ্রমিক ও পুলিশ লাইনের ২ পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

হামলার খবর পেয়ে সোনারগাঁও থানা ও তালতলা  ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তালতলা ফাঁড়ির ওসি ফেরদৌস ইসলাম বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat