×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২২৩ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ.প্রতিনিধিঃ
বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাঁচ দালাল চক্রের সদস্যকেও আটক করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক), একটি প্রাইভেট কার ও একটি মোটর বাইকও জব্দ করা হয়।

আটক দালালরা হলেন, উপজেলার দক্ষিণ নয়া পাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো.আরিফুল ইসলাম (২৫), মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দীন (২৭), বাজার পাড়া এলাকার মো. আব্দু রহিমের ছেলে মো. নজুরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২), খুইল্যা মিয়া চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনুমিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকায় অভিযান পরিচালনা বিজিবি। এসময় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিক ও অনুপ্রবেশে সহায়তাকারী পাঁচ বাংলাদেশি দালালকে আটক করে বিজিবি। এছাড়া একই সময়ে তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক), একটি প্রাইভেট কার ও একটি মোটর বাইক জব্দ করা হয়।

স্থানীয়রা আরও জানান, আটক দালাল চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অংকের অর্থের বিনিময়ে মিয়ানমারের নাগরিকদের আলীকদমের সীমান্তে গহিন পাহাড়ি পথে বাংলাদেশে অনুপ্রবেশের সহায়তা করে আসছিল।

প্রসংগত, ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানে কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্ক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, ‘আটককৃত মিয়ানমার নাগরিকদের পুশব্যাক করানো ও আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat