×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৮০ বার পঠিত
মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে শিক্ষকরা বলেছেন, সোমবার রাত ১২টার মধ্যে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। যদি প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের ডেকে নিয়ে বসেন তবেই আন্দোলন বন্ধ করবেন। অন্যথায় মঙ্গলবার থেকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশন কর্মসূচি শুরু হবে। 

গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে তাদের কর্মসূচি। সোমবার এখান থেকেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান।

শিক্ষক নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য হলেও তাদের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। তারা প্রায় একমাস রাজপথে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা শূন্য হাতে ফিরতে চান না। এতদিন আন্দোলনের পর শূন্য হাতে ফেরাটাও হবে লজ্জাজনক। তাই তারা সুনির্দিষ্ট আশ্বাস চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat