×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৭০ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল 
(স্টাফ রিপোর্টার,শেরপুর) 
শেরপুরের ঝিনাইগাতীতে জব্বার মিয়া(১৮) নামে এক যুবককে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেছে জামালপুর ক্যাম্পের র‍্যাব-১৪  সদস্যরা। ১ ডিসেম্বর রবিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার  নলকড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে তাকে
গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতারকৃত জব্বার মিয়া নালিতাবাড়ির পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে বলে জানা যায়। 
জানা গেছে, গ্রেফতারকৃত জব্বার মিয়া ২৪ বোতল ভারতীয় মদ বস্তায় নিয়ে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল।  গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে, সেখানে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ সহ জব্বার মিয়াকে হাতেনাতে আটক করে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে । 
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তিনি আরো জানান,  র‍্যাবের এমন অভিযান পরিচালনা ভবিষ্যতেও  অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat