×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ১৮৭ বার পঠিত
মনিরুজ্জামান (রাসেল) 
স্টাফ রিপোর্টার, শেরপুর

শেরপুর জেলা কারাগার থেকে গত ৫ আগস্ট  পলাতক হাজতি মাসুদ রানা ওরফে বিহারী মাসুদ (৩৫)কে আটক করেছে র‍্যাব-১৪। আটককৃত মাসুদের বাবা চকপাঠক মহল্লার বাবুল ড্রাইভার।
র‌্যাব১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতন হওয়ার  পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে প্রায় ৫১৮ জন হাজতি ও কয়েদীদেরকে পালিয়ে যেতে সহায়তা করে। এই ঘটনায় পলাতকদের গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। এর‌ই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পলাতক হাজতি মাসুদ রানা ওরফে বিহারী মাসুদ (৩৫) কে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর রাতে শেরপুর শহরের থানার মোর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র‍্যাব। তিনি শেরপুর সদর থানার একটি মাদক মামলার নং-৩৪১/২৪ আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat