×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৭০ বার পঠিত
ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনধি)

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদ।

কর্মশালায় উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সূধীজন এবং রাজনীতিবিদগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের দৃষ্টিতে একটি উন্নত ও সম্ভাবনাময় বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করা।

অংশগ্রহণকারীরা প্রত্যেকে তাদের ভাবনা লিখিত আকারে উপস্থাপন করেন। এতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির মতো বিষয়গুলো উঠে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও মতামত গ্রহণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে।”

কর্মশালাটি সবার মধ্যে ব্যাপক উৎসাহ জাগিয়ে তোলে এবং আগামীর উন্নত বাংলাদেশ গঠনে নতুন আশার সঞ্চার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat