×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ১৭৬ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধসহ পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য।

বুধবার বেলা ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটতে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। এসময় ক্ষতিগ্রস্থ পারিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মরিচবুনিয়া এলাকার আবুল খা। উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ হোসনেয়ারা বেগম।

লিখিত বক্তব্যে আবুল খা বলেন, ২০১৪ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ শুরু হয়। ২০১৮ সালে শুরু হয় প্লান্টের নির্মাণ কাজ। অধিগ্রহণের শুরুতে অনেকের মত আমাদের জমিও অধিগ্রহণ করা হয়। কিন্তু গাছপালা, পুকুর, ঘরবাড়ির ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হলেও অদ্যাবধি আমাদের পাঁচটি পরিবারের জমির মূল্য দেয়া হয়নি। এসব পরিবারকে আবাসনে পুনর্বাসন করা হয়নি। এ নিয়ে প্লান্টের দায়িত্বশীল অফিসার, জেলা ভূমি অধিগ্রহণ শাখায় একাধিকবার ছুটে গেলেও কোনো প্রতিকার মেলেনি। এখন পরিবার-পরিজন নিয়ে রাস্তার পাশে ঝুপড়ি ঘরে বসবাস করছি।

আবুল খা বলেন, আবাসনে খালি ঘর থাকা সত্ত্বেও আমরা প্লান্টের দায়িত্বশীল অফিসাররা আমাদের ঘর বরাদ্দ দিচ্ছেনা। অথচ আবাসনে এমন অনেক পরিবার রয়েছে যারা দু’টি ঘর দখল করে রেখেছে।

অপরভূক্তভোগী হোসনেয়ারা বেগম বলেন, স্বামীকে হারিয়েছি, ছেলে নেই। চার মেয়েকে বিয়ে দিয়েছি। বাড়ি ঘর হারিয়ে একা রাস্তার পাশে খেয়ে না খেয়ে দিন পার করছি।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জজ তালুকদার বলেন, অধিগ্রহণ ভূমি অধিগ্রহণ শাখার বিষয়। বাড়ি-ঘরহারা পরিবারের তালিকা শুরুতেই প্রস্তুত করা হয়েছে, তারাই পুনর্বাসন পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat