×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ২১৪ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার নয় ঘণ্টার মধ্যে ঘাতক মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর নির্দেশনায় এএসআই হামিদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কারিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।‍‍

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat