×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ২২১ বার পঠিত
মোঃ মোবারক হোসেন, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঞ্চল্যকর ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২২ জানুয়ারি) যশোর জেলার কোতোয়ালী উপজেলার পোলতাডাংগা এলাকা থেকে গোপন সংবাদে ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলেন, ঘিওর উপজেলার ঘিওর গ্রামের আবু বকর সিদ্দিক আবুল ছেলে শেখ রাসেল (২০) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সিফাত (২১)।
মামলা সূত্রে জানাজায়, গেল ডিসেম্বর মাসের ৯ তারিখ দুপুরে রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে দুর্বৃত্তের হামলায় নিহত হয় ছাত্রদল নেতা লাভলু মিয়া। এ ঘটনার পরদিন লাভলুর ভাই টিপু সুলতান ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ারকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়।
এ বিষয় ঘিওর থানার ভারত্ব কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, লাভলু হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে। প্রধান আসামি উপজেলা বিএনপি'র সহ- সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার অন্তর্বর্তীকালীন জামিনে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat