×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৮৯ বার পঠিত
রনি মজুমদার 
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী এলাকায় ১২টি
ইটভাটা থেকে ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা

জরিমানা আদায়।

অদ্য ২৩/০১/২০২৫ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড
এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী
সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত
একটি টীম কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী নামক স্থানে
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর,
নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মো: মোবারক হোসেন
প্রসিকিউশন প্রদান করেন।
উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-
২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ১২ টি ইটভাটা থেকে ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ
হাজার) ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার
বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া, অভিযানে এক্সকাভেটর এর
সাহায্যে মেসার্স নজরুল ব্রিকস এর কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ভাটাটির
কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 
নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা/প্রকল্পের বিরুদ্ধে
পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat