×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-০৮-২৮
  • ৩২৭ বার পঠিত

স্বাধীনবাংলা,নিউজ ডেস্ক:

চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক কোম্পানির করোনার টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার শর্তে চীনা কোম্পানি সিনোভ্যাককে তাদের আবিস্কৃত করোনা টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যে ভ্যাকসিনই আসুক, তার ট্রায়াল লাগবে। তাই নীতিগতভাবে পরীক্ষামূলক প্রয়োগের এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেওয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে আইসিডিডিআরবিকে এই ট্রায়ালের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এতদিন তা ঝুলে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat