×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ২০৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
বাংলাদেশকে ফের হুশিয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার ( ২৬ জানুয়ারি ) মালদার সুকদেবপুর এলাকায় জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করেন বিজেপি নেতা। মালদার সুকদেবপুর থেকে সবদলপুর পর্যন্ত তেরঙা যাত্রায় অংশ নেন বিজেপি নেতা কর্মীরাও। পদযাত্রা শেষে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে একহাত নিয়ে শুভেন্দু অধিকারীর হুশিয়ারি, " কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে।" ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মালদায় গিয়েছিলেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে তেরঙা হাতে নিয়ে পদযাত্রা করেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই পদযাত্রা শেষে বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে একহাতে নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, " ভারতবর্ষ আজ সামরিক শক্তিতে অনেক উপরে। আমাদের ম‍্যানপাওয়ার লাগবে না। কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে। আপনাদের হুশিয়ারি করে দিতে চায়। বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে। তাই বৈষ্ণবনগরটা এবার আমরা চাই।" তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে আওয়ামীলীগ পন্থীরা জয়ী হয়েছে। বাংলাদেশের ২০ শতাংশ মানুষ তারা জঙ্গিবাজ, মৌলবাদ, পাকিস্তানিদের পক্ষে। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ উন্নয়ন চায়। কাঁটা তার হীন এলাকায় তারের বেড়া দেওয়া হবেই।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat