×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ৩৪০ বার পঠিত
ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, সুনামগঞ্জ জেলা 
"সুনামগঞ্জের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। ২০২৫ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘জুলাই স্মৃতি ছাত্র পরিষদ,সুনামগঞ্জ ’।

সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার থেকে এই ঘোষণা করেন সংগঠক এন.ডি.উসমান গনি।
গঠিত এই সংগঠনটি মূলত ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি অমর করে রাখা এবং মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

সংগঠনটির প্রথম বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের প্রধান শ্লোগান হলো: ‘শহীদদের স্মৃতি অমর, মানবতার পথে অগ্রসর।’

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের কল্যাণ এবং সামাজিক উন্নয়নে কাজ করবে। এছাড়াও শহীদদের স্মৃতিচারণে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

সংগঠনটি সুনামগঞ্জ জেলার সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছে।"

বক্তব্য রাখেন, এন.ডি.উসমান গণি,সাইমন মিয়া,ফাহিম,নাবিল এবং অন্যান্য সদস্য বৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat