×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২১৯ বার পঠিত
রাজশাহীতে গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলর ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের আঞ্চলিক সড়কে আজ বুধবার সকাল সোয়া ১০ টার দিকে সময় এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতেরা হলেন, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫), বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।

আহত হয়েছেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান(৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভটি চালক মামুন (৩৫)।

সাখাওয়াত হোসেন বলেন, বাকশৈল গ্রামের আঞ্চলিক সড়কটিতে গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলর ত্রিমুখী সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat