×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ২৫৫ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।'
বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে সাতটায়  গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দার ওসি নন্দন কান্তি ধরে'র দিকনির্দেশনায় এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের শওকত আলীর আমবাগান থেকে জুয়েলকে গ্রেফতার করে।' এ সময় জুয়েলের দখলে থাকা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জুয়েল ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আউস মিয়ার পুত্র।'
জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি নন্দনকান্তি ধর জানান, ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে জুয়েল ও অন্য কয়েকজন ভারত সীমান্ত থেকে কয়েকটি বস্তা নিয়ে আহম্মদপুর হাইস্কুলের দক্ষিণ দিকের আমবাগানে  প্রবেশ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডিবির একটি টিমের ধাওয়ার মুখে পড়ে। এসময় বস্তা ফেলে কিছু লোক পালিয়ে সীমান্তের দিকে চলে যেতে সক্ষম হলেও জুয়েল ধরা পড়ে।' জুয়েল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮ থেকে ১০ টি মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে। ডিবি ওসি আরও জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat