×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৭২ বার পঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১৭৩ বস্তা সার জব্দ করে কৃষকদের মাঝে স্বল্পমূল্য বিক্রি করা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তি বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা ইউরিয়া- ৮০ বস্তা, ডিএপি- ৬০ বস্তা, টিএসপি ৩০ বস্তা, এমওপি- ৩ বস্তা সার পাওয়া যায়।
রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় আশরাফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া জব্দকৃত ১৭৩ বস্তা সার  সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপসহকারী কৃষি অফিসারগন, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat