×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ৩৭ বার পঠিত

 চুয়াডাঙ্গা প্রতিবেদক:

দেশের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরে এর ডিস্টিলারী বিভাগ থেকে ২২৩ কোটি ৭৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। বিশ্বজুড়ে সুনাম থাকা এই প্রতিষ্ঠানটি চিনি শিল্পে লোকসান গুনলেও মূলত ডিস্টিলারীর আয়ের ওপর ভর করেই লাভজনক অবস্থানে টিকে রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লাভের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছে মিল কর্তৃপক্ষ।

কেরু অ্যান্ড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বাসস’কে জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিস্টিলারী বিভাগ থেকে প্রায় ২২৪ কোটি টাকা নিট লাভ হয়েছে এবং এই সময়ে সরকারকে ১৫৮ কোটি টাকা রাজস্ব দেওয়া হয়েছে। এর আগের অর্থবছরে (২০২৪-২৫) নিট লাভ হয়েছিল ১৯০ কোটি টাকা এবং সরকারি কোষাগারে ভ্যাট ও ট্যাক্স বাবদ জমা দেওয়া হয়েছিল ১৪১ কোটি টাকা।

ডিস্টিলারী ও কারখানা বিভাগের ব্যবস্থাপক রাজিবুল হাসান জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিস্টিলারী ইউনিট থেকে ১৪১ লাখ ৭৭ হাজার প্রুফ লিটার অ্যালকোহল এবং ২ লাখ ৮ হাজার কেস ফরেন লিকার উৎপাদিত হয়েছে। এখানে আটটি ব্র্যান্ডের বিভিন্ন সাইজের (১৮০ মিলি নিপ, ৩৭৫ মিলি পাইনট, ৭৫০ মিলি কোয়াড এবং ১ লিটার গ্লাস বোতল প্রিমিয়াম) ফরেন লিকার তৈরি করা হয়।

তিনি আরও জানান, কেরুর কান্ট্রি লিকার সারাদেশের ১৩টি সেল সেন্টারের (দিনাজপুরের পার্বতীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, দর্শনা-চুয়াডাঙ্গা, পাবনা ও বগুড়ার সান্তাহার) মাধ্যমে সরবরাহ করা হয়। শ্রীমঙ্গলের চা শ্রমিকদের জন্য ৩০ প্রুফ, অন্যান্য জনগোষ্ঠীর জন্য ৭০ প্রুফ এবং বাকি দেশজুড়ে ৬০ প্রুফে এই লিকার বিক্রি হয়। বাজারের চাহিদা বাড়লে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

ঐতিহ্যবাহী কেরু কোম্পানির সংক্ষিপ্ত ইতিহাস:

অফিস সূত্রে জানা যায়, ১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় ১৬৬ একর জমির ওপর দৈনিক ১ হাজার টন আখ মাড়াই ও ১৮ হাজার প্রুফ লিটার স্পিরিট তৈরির লক্ষ্য নিয়ে কেরু চিনি কল স্থাপন করা হয়। এর সাথে শ্রমিক-কর্মচারীদের আবাসিক ভবন, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১টি হাসপাতাল এবং বাইরে ১০টি কৃষি খামার গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরে ১৪১ কোটি এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৫৮ কোটি টাকা আবগারি শুল্ক, ভ্যাট ও ট্যাক্স হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে ট্যাক্স, ভ্যাট ও শুল্ক বাদ দিয়েই প্রায় ২২৪ কোটি টাকা লাভ হয়েছে এবং কোম্পানির মোট লাভের পরিমাণ আনুমানিক ১৬৬ কোটি টাকা। আমরা নিট লাভ বাড়াতে কাজ করে যাচ্ছি। চাহিদা ভালো থাকলে আগামী অর্থবছরেও এই লাভের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat