পাসপোর্ট হারিয়ে যাওয়ার ঘটনা রোধে এবং দায়িত্বে আরও সতর্কতা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো নাগরিকের পাসপোর্ট একবার হারিয়ে যাওয়ার পর যদি তা দ্বিতীয়বার হারিয়ে যায় এবং পুনরায় পুনঃইস্যুর (Re-issue) আবেদন করা হয়, তবে তাকে জরিমানা হিসেবে অতিরিক্ত ১০ হাজার টাকা প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় নথি। কিন্তু প্রায়ই অসাবধানতাবশত বা দায়িত্বহীনতার কারণে বারবার পাসপোর্ট হারানোর প্রবণতা দেখা যায়। এই ধরনের অনিয়ম ও অতিরিক্ত প্রশাসনিক জটিলতা কমাতেই পাসপোর্টের ফি ও জরিমানা সংক্রান্ত নীতিমালায় এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যক্তিগত নথিপত্র সংরক্ষণের বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।