×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৭৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
শনিবার (১ ফেব্রুয়ারি ) ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদী নিহত হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, গঙ্গালুর থানা এলাকার জঙ্গলে এদিন সকাল ৮টা ৩০ মিনিটে নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযান চালায়। সেই তল্লাশির মাঝেই বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় হয়। এই সংঘর্ষে প্রাণ হারায় ৮ জন নকশালের। ছত্তিশগড় পুলিশের এক সিনিয়র কর্তা জানিয়েছেন, পশ্চিম বস্তার ডিভিশনের নকশাল ক‍্যাডারদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ‍্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি ) থেকে অভিযান শুরু করা হয়। জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), রাজ‍্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স( সিআরপিএফ), এলিট ইউনিট কোবরা( কমান্ডো ব‍্যাটালিয়ন ফর রেজোলিউট অ‍্যাকশন) কর্মীরা এই অভিযানে অংশ নিয়েছিল। বাহিনী অভিযানে কিছুটা এগোতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। অভিযান জারি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং আরও গোয়েন্দা তথ‍্য সংগ্রহের জন‍্য এলাকায় টহল ও তল্লাশি অভিযান অব‍্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat