×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১৮৯ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা শীর্ষ ডাকাত মোঃ সাদ্দাম হোসেন (৪২) কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ ফেব্রুয়ারী) আনুমানিক রাত নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট আছে, মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat