×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ১৯৩ বার পঠিত
সুজন রায়,মাধবপুর ,হবিগঞ্জ ;

হবিগঞ্জ জেলা প্রশাসনের টিআর (টেস্ট রিলিফ) খাতের গাছের চারা রোপণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি চারার খরচ বাড়িয়ে দেখানো, অনুমোদনবিহীন অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ছাড়াই কাজ সম্পন্ন করায় মাধবপুর জুড়ে সমালোচনার ঝড় বইছে।
সূত্র জানায়, টিআর খাত থেকে বরাদ্দ পাওয়া ৬ লাখ টাকার মধ্যে শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান সংলগ্ন সড়কের দুপাশে চারা রোপণের জন্য ৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। কিন্তু প্রকল্পে ৫ শতাধিক গাছ লাগানো হলেও প্রতি চারায় ৬০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। বাস্তবে গাছ, খুঁটি ও প্লাস্টিকের বেড়া মিলিয়ে এ ব্যয় ১০০ থেকে ২০০ টাকার বেশি হওয়ার কথা নয়—এমন দাবি স্থানীয় নার্সারি মালিকদের।
ফলে প্রকল্পে প্রায় ২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা কাজটি করেছে কিংবা কোন ঠিকাদার জড়িত ছিলেন—তা স্পষ্ট নয়।
শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন,“কাজটি কীভাবে হয়েছে, আমি জানি না। কাজ না দেখে পিআইসির সভাপতির দায়িত্ব নিতে রাজি হইনি।”
অন্যদিকে উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা এহসানুল কাদির জানান,“ইউএনও সাহেবের নির্দেশেই অর্থ ছাড় করা হয়েছে। পিআইসি কমিটি গঠন হয়েছে কি না, সেটা আমাদের বিষয় নয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “পিআইসি না হলেও কোনো সমস্যা নেই। প্রয়োজনে বিকল্পভাবে কমিটি গঠন করা হবে। চারা রোপণে কোনো অনিয়ম হয়নি।” এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat