×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১৯৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ফের জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। কুলগামে এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে হামলা চালান জঙ্গিরা। ভয়াবহ এই হামলায় মৃত্যু হয়েছে মনজুর আহমেদ ওয়াগই নামে ওই সেনাকর্মীর। পাশাপাশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী ও কন‍্যা। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (৩ ফেব্রুয়ারি ) এই হামলা ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বেহিবাগ এলাকায়। প্রাক্তন সেনাকর্মী মনজুরের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন মনজুর। তাঁর তলপেটে গুলি লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিদের হাত থেকে রেহাই পাননি তাঁর পরিবারের সদস্যরা ও। মনজুরের স্ত্রী এবং কন‍্যা ও গুলিবিদ্ধ হন। তাঁদের পায়ে গুলি লেগেছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এই হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় উপস্থিত হন স্থানীয় পুলিশ। পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলে আধা সামরিক বাহিনী ও সেনা জওয়ানরা। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat