×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১২৯ বার পঠিত
এম মোহাম্মদ ওমর, শরনখোলা প্রতিনিধি:
বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে আটক করেছে। ৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার রাজাপুর ও কদমতলা এলাকায় সেবন কালে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় জানা যায়, শরণখোলায় মাদক সেবীরা বিভিন্ন জায়গায় মাদক পান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম যৌথ অভিযান চালিয়ে উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত হেমায়েতের পুত্র আব্দুল সাত্তার হাওলাদার (৪০) ও রতিয়া রাজাপুর গ্রামের আলমগীর জমিদারের পুত্র মোহাম্মদ রিগান জোমাদ্দার (৩৬) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে গাঁজা সেবীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইলকোর্টের মাধ্যমে মাদক সেবীদের এক মাসের জেল ও অর্থদণ্ড জরিমানা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার সিংহ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, শরণখোলা বিভিন্ন জায়গায় কিছু মাদক সেবী গোপনে মাদক সেবন করছে এবং সংবাদে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat