×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১৫৩ বার পঠিত

রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধিঃ

জাতীয় সংসদের-৬ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এর সংসদীয় আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী মতিউর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য, তুরাগ থানার আমির হিসেবে দায়িত্বপালন করছেন।


গত ৮ ডিসেম্বর ২০২৪ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াতের দলীয় প্রার্থী শীতলাই মাদ্রাসার প্রভাষক, দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, বীরগঞ্জ উপজেলার উত্তরের আমির মাওলানা মোঃ খোদা বখস সড়ক দুর্ঘটনায় নিহত হলে পদটি শূন্য হয়ে যায়। তার মৃত্যুর পর অদ্য সম্মেলনের মাধ্যমে  মতিউর রহমানকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।


মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দিনাজপুরের বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে বিকাল ৩ টায় দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রোকনদের নিয়ে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন তাদের দলীয় প্রার্থী হিসাবে বীরগঞ্জের কৃতি সন্তান ও দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমানের নাম ঘোষণা করেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামাতের সেক্রেটারি ডঃ মুহাদ্দিস এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম.কাওসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ সভাপতি রাশেদুন্নবী বাবু, সহ সেক্রেটারি এস.এম হাদীউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় দলীয় প্রার্থী মতিউর রহমান তার বক্তব্যে মাওলানা হানিফ ও মাওলানা খোদার বক্স কে স্মরণ করে বলেন, তৃণমূল পর্যায়ে মানুষ জামায়াতের নেতৃত্ব দেখতে চাচ্ছে, যা আমাদের উৎসাহিত করছে। দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে প্রতিটি গ্রাম, ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ করে সাবেক এমপি মরহুম কাফি সাহেবের আসন।পুনরোদ্ধারের চেষ্টা করবেন। তৃণমূলে ঘুরলে গ্রামের মানুষ যে ধরনের সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলো শুনতে পারবেন। যার কারণে মানুষ খুব কাছে চলে আসবে। মাঠে যত বেশি দৌড়াবে, মানুষের আগ্রহ তত বাড়বে। যার কারণে মানুষ খুব কাছে চলে আসবে। মানুষের স্বপ্ন জামায়াতে ইসলামী বাস্তবায়ন করতে পারবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat