×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ২০০ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ-
খুলনার কয়রায় আওয়ামী লীগের নেতা- কর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার  দক্ষিন বেদকাশী ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টি ও বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে কয়রার দক্ষিণ বেদকাশী আংটিহারা স্লূইচ গেটের পাশে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা সরকার বিরোধী লিফলেট বিদ্যুৎএর খুঁটি, দেওয়ালে সাটানোর সময় স্থানীয় জনগন চার জন নেতা-কর্মীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।  আটকৃত আসামিদের বিরুদ্ধে 15(3)/25-D The Special Powers Act, 1974 ধারায় মামলা দায়ের করা হয়। আটকৃতরা হলেন উপজেলার দক্ষিন বেদকাশীা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আংটিহারা গ্রামের মৃত গোলাপ খাঁনের ছেলে আব্দুস সালাম খাঁন, মৃত কাশেম গাজীর ছেলে রুহুল আমিন গাজী, মাটিয়াভাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেম মোড়লের ছেলে সিরাজুল ইসলাম মোড়ল ও মৃত ইসমাইল হাওলাদারের ছেলে মহিদুল ইসলাম হাওলাদার। সকলে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলা নং-২/১৮,তারিখ ০৪/০২/২০২৫ ইং। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat