×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৮৩ বার পঠিত
মোঃ সুমন খান রাজস্থলী রাঙ্গামাটি 


রাঙ্গামাটি জেলার রাজস্থালী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এক নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ই ফেব্রুয়ারি বুধবার সকালে ইসলামপুর বাজার চত্বরে অস্থায়ী জাতীয়তাবাদী দলের অফিসে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইমান আলী সানা। কর্মী সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডালিম বড়ুয়া,রাজস্থলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে,রাজস্থলী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ রুবেল, রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক  ও রাজস্থলী প্রেসক্লাব  সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন খান,রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, রাজস্থলী  উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় প্রধান অতিথি মুহম্মদ বাবলু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামত ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে ওয়ার্ড ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়েছে।  তাই দলের সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র গঠনে দায়িত্ব দেওয়ার লক্ষে সকলকে একযোগে কাজ করার দত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat