×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১৭৮ বার পঠিত

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী খবিরুল ইসলাম গণসংযোগে মাঠে নেমেছেন। শনিবার সকাল থেকে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।এদিন সকালে উপজেলা সদর বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এর পর পারইল বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। খবিরুল ইসলাম আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং উপজেলার জগদাস গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেন জানান,আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতি মধ্যে বিভিন্ন আসনে এমপি প্রার্থী মনোনিত করে প্রার্থীতা ঘোষনা করেছেন। এর মধ্যে খবিরুল ইসলামকে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী মনোনিত করে প্রার্থীতা ঘোষনা করা হয়েছে। প্রার্থীতা ঘোষনার পর থেকে মাঠ গোছাতে গণসংযোগে নেমেছেন তারা। গণসংযোগে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেন,আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর ন্যায়েবে আমির আসাদুল আল গালিব,রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর ইসলাম শামীমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat