×
সদ্য প্রাপ্ত:
ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১০৯ বার পঠিত
বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলীতে চ্যানেল এস ও দৈনিক আজকের দর্পণ এর উপজেলা প্রতিনিধি এবং টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের স্লুইজগেট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ কর্মসূচিতে এলাকার ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন বিএনপির'র সহ-সভাপতি আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মনিরুজ্জামান, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, বরগুনা প্রেসক্লাবের সদস্য শাহ আলী, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, সাংবাদিক সোহেল রানা, সাবেক ইউপি সদস্য উত্তম কুমার, জালাল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সংক্রান্ত দ্বন্দের জেরে গত শনিবার ০১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরাফাত খানের পিতা জলিল খান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে ৪ নাম্বার আসামি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিক ফয়সাল সিকদারকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে। অতিদ্রুত এ মামলা থেকে অব্যাহতি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat