×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ৯৪ বার পঠিত
মো: রিয়াজ,স্টাফ রিপোর্টার 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর  ‌তাওয়াকোচা এলাকায় বনের ক্ষতি সাধন করে  বালু উত্তোলনের অভিযোগে ৯টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। 
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা গেছে,  সোমেশ্বরী নদীর তীর ঘেষে  বনবিভাগের রাংটিয়া ফরেষ্ট রেঞ্জের তাওয়াকোচা এলাকা থেকে পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছিল বালুদস্যুরা।  এসব বালু উত্তোলন বন্ধে ইতিপূর্বেও বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা বহুবার অভিযান পরিচালনা করে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়। বন ধ্বংস করে  বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। কিন্তু পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

 মঙ্গলবার সন্ধ্যায়  তাওয়াকোচা ফরেষ্ট বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ সাহিলের নেতৃত্বে বন কর্মচারীরা অভিযান চালিয়ে   বালু উত্তোলন যন্ত্র  ও ৯টি মাচা  ধ্বংস করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে  রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো,আব্দুল করিম বলেন সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat