×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ১৯৯ বার পঠিত
গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আসামি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে নিজ বাসভবনে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবিপ্রধান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বলপ্রয়োগ করে আসামি আনতে পারি।

হারুন বলেছিলেন, যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি। তিনি ফেসবুক-ইউটিউবে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছেন। তার নামে মামলা রয়েছে। ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার (নুর) বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল তার। সেটা না করে উল্টো পুলিশের ওপর চড়াও হলেন নুর। পুলিশকে গালিগালাজ করলেন। তিনি সরকারি কাজে বাধা দিলেন।

মঙ্গলবার রাত ২টার দিকে ফেসবুক লাইভে নুরুল হক নুর বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরে পুলিশ নুরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়।

তবে বুধবার বেলা ২টার দিকে নুরুল হক নুর যুগান্তর অনলাইনকে বলেন, মতিঝিল থানায় করা বিস্ফোরক আইনের মামলা এবং কার্যালয় ভাঙচুরের মামলায় বিন ইয়ামিনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।

নুরের অভিযোগ, তার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোনও পুলিশ নিয়ে গেছে। এ সময় একজন পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় ছিলেন। তারা দুর্ব্যবহারও করেছেন। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat